রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদ রানার ৬ উইকেটে ১৪১ রানে অলআউট জিম্বাবুয়ে

  • ক্রীড়া ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩০ বার পঠিত

হারারেতে সোমবার অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে মাত্র ১৪১ রানে গুটিয়ে গেছে স্বাগতিক জিম্বাবুয়ে।

শুরু থেকেই তাসকিন আহমেদ ও নাহিদ রানার গতিময় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। দলীয় ৭০ রানেই ৮ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। পরে শেষ পর্যন্ত ১৪১ রানেই অলআউট হয় তারা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নাহিদ রানা। দুর্দান্ত গতির বোলিংয়ে ১০ ওভারে ২১ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন তিনি। প্রথম ৭ ওভারেই মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। এটি ওয়ানডে ক্যারিয়ারে তার সেরা বোলিং ফিগার।

মাত্র ১৪টি ওয়ানডে খেলেই এটি নাহিদের তৃতীয় পাঁচ উইকেট শিকার। এর আগে মার্চে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট এবং এপ্রিলে একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

অন্যদিকে, তাসকিন আহমেদও দারুণ সহায়তা করেন। তিনি ৩২ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এটি প্রথম ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্ট সিরিজে মুখোমুখি হবে। এর আগে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে বাংলাদেশের কাছে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।

Zimbabwe Bangladesh Cricket
জনপ্রিয়

প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষকদের সম্মানি ধাপে ধাপে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

নাহিদ রানার ৬ উইকেটে ১৪১ রানে অলআউট জিম্বাবুয়ে

প্রকাশের সময় : ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬