মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা পলি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজয়ের পর নির্বাচনী প্রক্রিয়ায় অর্থের প্রভাবের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন চিত্রনায়িকা পলি।

গত শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু–জয় চৌধুরী প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পলি। এ পদে বিজয়ী হন পারভেজ চৌধুরী আবির। তিনি ২৭২ ভোট পান, আর পলি পান ১৪৪ ভোট।

নির্বাচনের ফল ঘোষণার পর গুলশানে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে পলি দাবি করেন, তাকে হারানোর জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়েছে এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় অর্থের প্রভাব ছিল স্পষ্ট।

তিনি বলেন, “যারা টাকা দিয়েছে এবং যারা টাকা নিয়েছে, তাদের আইনের আওতায় আনা হোক। আমি ঢাকা-১৭ আসনের একজন ভোটার। দেশের জনগণের ভোটেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার বিচার চাই।”

পলি আরও জানান, এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা তার ছিল না। শিবা শানু–জয় চৌধুরী প্যানেলের প্রার্থী সনি রহমানের অনুরোধে তিনি নির্বাচনে অংশ নেন। তার অভিযোগ, প্যানেলে যুক্ত হওয়ার পর থেকেই বিভিন্ন আর্থিক চাপের মুখে পড়েন। তিনি দাবি করেন, নির্বাচনী খরচের কথা বলে প্রথমে তার কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়া হয় এবং পরে শিল্পীদের বিভিন্ন সহযোগিতার জন্য আরও ২ লাখ টাকা ব্যয় করেন। তার ভাষ্য অনুযায়ী, এই অর্থ ভোট কেনার জন্য নয়, বরং বিভিন্ন সহযোগিতা ও ব্যবস্থাপনার খাতে দেওয়া হয়েছিল।

নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে পলি বলেন, শিল্পী সমিতির নির্বাচনে অর্থের প্রভাব ও অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। প্রয়োজন হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান তিনি।

জনপ্রিয়

আবারও নতুন গান নিয়ে ফিরছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন

শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা পলি

প্রকাশের সময় : ০১:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬