মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্বাচিত প্রশাসনের অব্যবস্থাপনায় নগরজীবনে নানামুখী সংকট সৃষ্টি হয়েছে

অনির্বাচিত নগর প্রশাসনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়ণের কারণে রাজধানীতে নানামুখী সমস্যা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে দল-মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন

তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)কে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব। একই সঙ্গে নগরবাসীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দিতে দ্রুত সিটি নির্বাচন আয়োজনেরও আহ্বান জানান তিনি।

এক মতবিনিময় সভায় সেলিম উদ্দিন বলেন, অনির্বাচিত প্রশাসন, লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে নগরজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অপরিকল্পিত নগরায়ণ, ভাঙাচোরা সড়ক, পুরোনো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং জলাবদ্ধতা রাজধানীর অন্যতম প্রধান সমস্যা। এছাড়া মানহীন গণপরিবহন, খেলাধুলা ও বিনোদনের সুযোগের অভাব এবং দুর্বল শিক্ষা অবকাঠামোকেও তিনি নগরীর গুরুত্বপূর্ণ সংকট হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, একবিংশ শতাব্দীর বাস্তবতায় এ ধরনের নগর ব্যবস্থাপনা গ্রহণযোগ্য নয়। উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএনসিসিকে নতুনভাবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ আকিব এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোরাদ হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিরঝিল পূর্ব থানা জামায়াতের আমির ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমীন। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সংগঠনের লোগোসংবলিত টি-শার্ট ও বার্ষিকী উপহার দেওয়া হয়।

সেলিম উদ্দিন দাবি করেন, ডিএনসিসিকে আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে সুপেয় পানির পাম্প স্থাপন, ‘নাগরিক সেবা ডটনেট’-এর মাধ্যমে টেলিমেডিসিন, অ্যাম্বুলেন্স, ফিজিওথেরাপি ও রক্তদান সেবা প্রদান উল্লেখযোগ্য। এছাড়া বেকারত্ব দূরীকরণে এককালীন আর্থিক সহায়তা ও কর্জে হাসানার কার্যক্রমও পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় নাগরিকসেবাভিত্তিক একটি আধুনিক ও মানবিক নগরী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয়

আবারও নতুন গান নিয়ে ফিরছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন

অনির্বাচিত প্রশাসনের অব্যবস্থাপনায় নগরজীবনে নানামুখী সংকট সৃষ্টি হয়েছে

প্রকাশের সময় : ০১:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬