মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেপ্তার, মোট আটক ১০

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এর আগে ১৭ জুন ও ৪ জুলাই একই গ্রুপের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ অভিযানের মাধ্যমে এ পর্যন্ত গ্রুপটির মোট ১০ সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে।

সোমবার (৬ জুলাই) র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) এবং মো. শাহা পরান (২৩)।

র‌্যাব জানায়, রোববার (৫ জুলাই) রাতে পল্লবী থানার এভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়। এরপর ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে র‌্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে।

তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রুপটির সক্রিয় সদস্যদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে পল্লবী থানায় একটি এবং আলফাজ আহমেদ আসুর বিরুদ্ধে আরেকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসানের বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজধানীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।

জনপ্রিয়

আবারও নতুন গান নিয়ে ফিরছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন

পল্লবীতে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেপ্তার, মোট আটক ১০

প্রকাশের সময় : ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬